ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ছড়া-এস বি রায়

 

বৃষ্টি-২


মেঘ নেই আকাশে জ্বলছে তারা হাজার,
হঠাৎ করে বৃষ্টি এল ভাঙ্গল হাট বাজার।
সুর তুলেছে মেঘ গুরুম গুরুম গানে,
ছুটছে সবাই প্রাণ পণে আপন বাড়ির টানে।
চারদিক ঘুট ঘুটে অন্ধকার আলো নেই চাঁদের,
সবাই মিলে ভিড় জমাল কাছে বাড়ি যাদের।
মুষল ধারে পড়ছে বৃষ্টি বইছে ঝড়ো হাওয়া,
ছেলের চিন্তায় বুড়ি ছেড়ে দিল খাওয়া।
দুয়ারে বসিয়া বুড়ি ভেবে ভেবে মরে,
কখন যে সোনা মোর ফিরে আসে ঘরে?

যে বিভাগে লেখা | 0 Comments

ছড়া-জুলফিকার আলী


বিড়াল ছানা


বিড়াল ছানা বিড়াল ছানা
খুকির প্রিয় পুষি,
তার কাছে ঠিক আসলে তুমি
হয় সে তো বেশ খুশি|

আদর করে খুকি তোমার
মুখে লাগায় চুম,
রাতের বেলা দুধ খাইয়ে সে
পাড়ায় তোমায় ঘুম|

ম্যাও ম্যাও ম্যাও স্বরে ঘরে
ডাকো তুমি যখনি,
ইদুর মামা ভয়ে পালায়
দৌড়িয়ে দেখি তখনি|

তোমার ডাক শুনে খুকি
হয় যে ভীষণ খুশি,
চকলেট এনে বলে তোমায়
খাও না এটা চুষি|

বিড়াল ছানা ছোট খুকির
ভীষণ তো আদুরে,
বিড়ালটি দিয়েছেন তাকে
খুকির সে দাদুরে|

যে বিভাগে লেখা | 0 Comments

ছড়া-অাবুবকর মুহাম্মদ সালেহ


শীত


লেপের উমে কিযে অারাম
হাঁড়কাঁপানো শীতে
বিবেক বলে অামরা সবাই
হেরে গেছি জিতে।
পথের বাঁকে দেখি যাকে
কাতর পেটের জ্বালায়
শীতের সাথেও যুদ্ধ করা
ভাঙা ঘরের চালায়।
অসুখ বিসুখ বাঁচা মরার
কেউ রাখেনা খবর
তাদের কাছে ভিটেমাটি
জিন্দালাশের কবর।
সিটিয়ে থাকে সারাজীবন
ভয়টা শুধুই বাঁচার
অামরা দেখি দু'চোখ মেলে
বিবেক কত লাচার।
মানবতা জাগুক সবার
উমের দুয়ার খুলে
চাঁদের হাসি সবার মুখে
দাওনা অাবার তুলে।
ছড়াও সুবাস তোমার দানে
কুঁড়েঘরের ফাঁকে
কষ্টগুলো হাতছানিতে
তোমায় যেন ডাকে।
তারাও মানুষ জীবন কাটে
কষ্ট কারাগারে
স্বপ্ন তাদের থাকলো চাপা
জীবন বোঝার ভারে।
কোন অাঁধারে যায় হারিয়ে
বোধ ভাবনা দিশা
মানবতার কান কেটে নেয়
এ কোন অমানিশা?

যে বিভাগে লেখা | 0 Comments

ছড়া-অনিতা হাবীব

বিটেল


এই দেশে কতো
আছে সাধু যতো
সবাই সেজেছে সাধু
কেহ নয় সৎ
নয় যে মহৎ
বলিবো কি তাকে দাদু?

যতো জ্ঞানী জন
করিয়া রচন
নীতি বাক্য শুধু বলে
যে যার রক্ষক
সে তার ভক্ষক
করে ছল এই ধরাতলে

দেখে মানব
করিয়া খরব্
হিংসে পশু প্রান
হওয়া উচিৎ
করিয়া কচিত
মানব হিতে নিবেদিত প্রান।

যে বিভাগে লেখা | 1 Comments
পুরাতন পোস্টসমূহ হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম